আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর ) বাদ আসর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনার শুরুতেই মরহুম আব্দুজ জহুর চৌধুরী সুফিয়ানকে স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। এ সময় তাঁরা বলেন, আমৃত্যু আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিলেট জেলা আওয়ামী লীগকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। মরহুম আব্দুজ জহুর চৌধুরী সুফিয়ান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরিক্ষীত নেতা। তাঁর নেতৃত্ব ছিল আমাদের জন্য অনুকরণীয়। সিলেট জেলা আওয়ামী লীগ এখনো তাঁর শূন্যতা অনুভব করে।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবীর উদ্দিন আহমদ, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোঃ জাকির হোসেন, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



