সিলেটে সুরমা নদীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর ভেসে উঠলো স্কুল ছাত্র মাহিন আহমদ মাহির মরদেহ।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে নগরের কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে।
এরআগে বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নগরের পূর্ব বুরহানাবাদ মসজিদের সামনে খেয়াঘাটে সুরমা নদীতে বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মাহি।
নিহত মাহিন আহমদ মাহি সিলেট নগরের সাদাটিকর আশা-৮৪ বাসার মো. বাবু মিয়ার ছেলে ও স্থানীয় এবিসি কিন্ডারগার্টেন স্কুলের ৭ম শ্রেণী ছাত্র।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, আগেরদিন বিকেলে গোসল করতে গিয়ে মাহি নদীতে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে নদীতে নামলেও খোঁজ মিলেনি। একইভাবে আজো উদ্ধার অভিযান চালানো হয়। বিকেলে মাহির মরদেহ নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



