শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’র প্রযোজনায় মঞ্চস্থ হলো ‘পরানের গহীন ভিতর’।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে সন্ধ্যা ৬ টায় এ অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেটের চারুবাকের পরিচালক এবং শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক জ্যোতি ভট্টাচার্য ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য সৈয়দ সাইমুম আঞ্জুম ইভান, মাভৈঃ আবৃত্তি সংসদের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন, অনুষ্ঠানটির নির্দেশক ও সংগঠনের জ্যেষ্ঠ কার্যকরী সদস্য অংকিতা দাশ গুপ্তা, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যসহ অন্যরা।
এসময় সংগঠনটির সভাপতি রাজর্ষি ভট্টাচার্য বলেন, ‘শেকল ভাঙার ছন্দ মোরা, দেয়াল ভাঙার উচ্চারণ’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে কবিতাকে উপজীব্য করে সমাজে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম কন্ঠস্বর হিসেবে পরিচিতি লাভ করে সংগঠনটি। এরই ধারবাহিকতায় এবার ‘পরানের গহীন ভিতর’ এর আয়োজন করেছে সংগঠনটির সদস্যরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



