করোনায় গত কিছুদিন যাবত মৃত্যু ও আক্রান্ত কমে আসায় স্বস্তি নেমে এসেছে সিলেটে। গত ২৪ ঘন্টায় আবারো শূন্যের কোথায় নেমে এলো মৃত্যু। আর আক্রান্ত কমে এসেছে ১০ জনে।
এদিন বিভাগের চার জেলায় ৮৪৫ জনের নমুনা পরিক্ষায় নতুন করে ১০ জনের করোনা সনাক্ত হয়। বিভাগে সনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে ১০ জনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৭ জন ও মৌলভীবাজারে এক জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলার আরও ২ করোনা আক্রান্ত হয়েছেন।
এছাড়া গত দেড় বছরে বিভাগটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬২৬ জন। পক্ষান্তরে সুস্থ হয়ে ওঠেছেন মোট ৪৮ হাজার ২২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৬৪ জনের। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৪৩ জন, সুনামগঞ্জ ৭ ও মৌলভীবাজারে ১ জন।
এছাড়া বিভাগের চার জেলার আরও ৬৩ জন রোগি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১১ জন। উপসর্গ নিয়ে ৫১ জন এবং আইসিইউতে রয়েছেন ০১ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



