সিলেট সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ রয়েছেন মাহিন আহমদ মাহি (১৩) নামে এক কিশোর।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে পূর্ব বুরহানাবাদ মসজিদের সামনে খেয়াঘাটে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত তার কোনো খোঁজ মিলেনি।
নিখোঁজ মাহিন আহমদ মাহি সিলেট নগরের সাদাটিকর আশা-৮৪ বাসার মো. বাবু মিয়ার ছেলে। মাহি স্থানীয় এবিসি কিন্ডারগার্টেন স্কুলের ৭ম শ্রেণী ছাত্র।
স্থানীয় আনসার কামান্ডার ইমতিয়াজ রহমান ইনু বলেন, বিকেলে দুই বন্ধু মিলে সুরমা নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটার চেষ্টা করলে প্রখর স্রোতে পানিতে তলিয়ে যায় মাহি।তাৎক্ষনিক ৯৯৯-এ কল দিয়ে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নামলেও তাকে উদ্ধার করা যায়নি।
সিলেট মিহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, নদীতে গোসল করতে নেমে ওই স্কুল ছাত্র নিখোঁজ হন। দমকল বাহিনীর ডুবুরিরা সন্ধ্যা পর্যন্ত খোঁজ করে না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ রেখেছেন। বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার তৎপরতা চালানো হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



