হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে কাজ করতে গিয়ে সফিকুল মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সৃত সফিকুল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের জামিরুল মিয়ার পুত্র।
নবীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ জানান- উল্লেখিত সময়ে ওই কৃষক বাড়ির পার্শ্ববর্তী হাওরে কৃষি কাজ করছিল। এসময় হঠাৎ করে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে সে বজ্রঘাত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



