কেক, বিস্কুট সকল শ্রেনী পেশার মানুষের মুখরোচক খাবার। নাস্তা কিংবা মেহমানদারিতে উপকরণ হিসেবে বিস্কুট কিনে নেওয়া হয়। আর চায়ের সঙ্গে বিস্কুট না হলে তো চলেই না। আর আইসক্রিমের প্রতি শিশুদের দুর্বলতার কথা কার না জানা। ছোটদের পাশাপাশি বড়দেরও পছন্দ আইক্রিম। অথচ এ দুই খাদ্যপণ্য কিভাবে তৈরী হয়, দেখলে নিশ্চই স্বাদ-আহ্লাদ করে অন্তত বাসায় নিতে চাইবেন না।
বেকারিগুলোতে পোড়া তেল দিয়ে তৈরী করা হয় ব্রেড বিস্কুট। সেই তেল কতদিন আগের তার কোনো নিরিখ নেই। আর শিশু থেকে বুড়োদেরও পছন্দের আইসক্রিমে মেশানো হয় কৃত্রিম মিষ্টি রাসায়নিক স্যাকারিন।
সাম্প্রতিক গবেষণা বলছে, স্যাকারিন খেলে কিছু ব্যাকটেরিয়া শরীরে তৈরি হয়। এর ফলে মানব দেহে ওবেসিটি, টাইপ ২ ডায়াবেটিস ইত্যাদি রোগ এমনকি মারণব্যাধী ক্যানসারও হতে পারে।
সোমবার (০৫ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে দেখা গেছে, সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকর সীমা ফুট প্রোডাক্টে পোড়া তেল দিয়ে ব্রেড ও বিস্কুটসহ খাদ্যপন্য তৈরী করা হচ্ছে। এ কারণে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী শেখপাড়া এলাকায় বন্ধু আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান কালে রাসায়ান স্যাকারিন দিয়ে তৈরী করা হচ্ছে আইসক্রিম। এই অপরাধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক (মেট্টো) শ্যামল পুরকায়স্থ বলেন, অভিযানকালে বিস্কুট ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় কেক, বিস্কুট উৎপাদন, অন্যান্য খাদ্য প্রস্তুতে পোড়া তেলের ব্যবহারের জন্য সীমা ফুড প্রোডাক্ত নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির জন্য বন্ধু আইসক্রিম ফ্যাক্টরী কর্তৃপক্ষকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্যাকারিনসহ ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ধংস করা হয়।
তিনি বলেন, আমরা দুই প্রতিষ্ঠানকে জরিমানা করার পর সতর্ক করে দিয়ে এসেছি। পরবর্তীতে অভিযানে এমন নিয়ম পেলে প্রতিষ্ঠান দু’টি সীলগালা করা হবে।
এদিন অভিযানে সহযোগীতায় ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কনজুমার্স এসোয়িয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



