দুর্গাপূজা উপলক্ষে দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে রপ্তানি শুরু হয়ে গেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে দু’টি ট্রাকে করে আট মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করে।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম মাহিমা এন্টারপ্রাইজ। আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ভারতের এস আর ইন্টারন্যাশনাল। চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন জিইও (GEO) নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। এছাড়া প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এ ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মাহাবুব জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে সরকার গত ৪ সেপ্টম্বর বাংলাদেশের ৪৯ জন রপ্তানিকারকের প্রত্যেককে ৫০ টন করে মোট দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ইলিশ ভারতে রফতানির নির্দেশ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।মাছ রপ্তানিকারক প্রতিনিধি জিইও (GEO) সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি আব্দুর রাজ্জাক জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের সব চালান পাঠানোর নির্দেশনা রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



