গত মৌসুম শুরুর আগে লুইস সুয়ারেজ একরকম বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়েন। নাম লেখান অ্যাটলেটিকো মাদ্রিদে। উরুগুইয়ান স্ট্রাইকারের দারুণ পারফরমেন্সে ছয় বছর পর লা লিগার শিরোপা জেতে অ্যাটলেটিকো। গত আসরে ২১ গোল ও ৩ অ্যাসিস্ট সুয়ারেজের। উরুগুইয়ান তারকার এমন পারফরমেন্স কেবল আক্ষেপ বাড়িয়েছে বার্সেলোনার। বার্সেলোনা লীগে হয় তৃতীয়। অ্যাটলেটিকোয় নাম লেখানোর পর গত মে মাসে প্রথমবার বার্সেলোনার মুখোমুখি হন সুয়ারেজ। সে ম্যাচে গোল পাননি।
দুঃসময়ের মধ্যে থাকা বার্সেলোনা গতকাল হেরেছে সুয়ারেজের দারুণ পারফরমেন্সে। লা লিগায় ২-০ গোলে কাতালানদের হারিয়েছে অ্যাটলে ও এক অ্যাসিস্ট সুয়ারেজের।
আগের ম্যাচে চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনা হারে বেনফিকার কাছে। অ্যাটলেটিকোর মাঠে কঠিন পরীক্ষায় পাশ করতে পারেননি জেরার্ড পিকে-মেম্ফিস ডিপাইরা। সুয়ারেজ বার্সেলোনা ছেড়েছিলেন রোনাল্ড কোম্যান তাকে দলে চাননি বলে। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার ‘প্রতিশোধের’ শুরুটা করেন ২৩তম মিনিটে। সুয়ারেজের বাড়িয়ে দেয়া বলে গোল করেন থমাস লেমার। ৪৪তম মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। জোয়াও ফেলিক্সের অসাধারণ পাসে ডানপ্রান্ত থেকে দুর্দান্ত শটে বার্সেলোনার জাল কাঁপান সুয়ারেজ। আগের দিনই বলেছিলেন, বার্সেলোনার বিপক্ষে গোল করলে উদযাপন করবেন না। গোলের পর বার্সেলোনা সমর্থকদের দিকে কড়জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেছেন।
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ডাগআউটে ছিলেন না বার্সা কোচ রোনাল্ড কোম্যান। সুয়ারেজকে নিয়ে কোম্যান বলেছিলেন, ‘সে আমার পরিকল্পনায় নেই।’ বার্সার কোচের ওপর নীরব প্রতিশোধটা ঠিকই নিয়েছেন সুয়ারেজ। গোল করে বার্সার ড্রেসিংরুমে থাকা কোম্যানের দিকে তাকিয়ে ফোনে কল করার ভঙ্গি করেন। ম্যাচ শেষে সুয়ারেজ অবশ্য ‘প্রতিশোধের’ বিষয়টি উড়িয়ে দেন। জানিয়েছেন নিজের সন্তানদের সঙ্গে কিছু বিষয় নিয়ে বাজি ধরেছিলেন। তারই উত্তর দিয়েছেন গোলের পর। সুয়ারেজ বলেন, ‘এটা এমন কিছু যা আমার বাচ্চারদের সঙ্গে একমত ছিলাম।’
লা লিগায় খেলা সব প্রতিপক্ষের বিপক্ষেই গোলের দেখা পেলেন সুয়ারেজ। ৩১ প্রতিপক্ষের বিপক্ষে গোলের কীর্তি গড়েন তিনি। সাবেক ক্লাবের বিপক্ষে সুয়ারেজ এমন সময় গোল করলেন যখন কোম্যানের চাকরি নিয়ে চলছে টানাটানি। এই হারেও অবশ্য চাকরি হারাচ্ছেন না কোম্যান। ডাচ কোচই যে বার্সার কোচ থাকছেন সেটা অ্যাটলেটিকো ম্যাচের আগেই নিশ্চিত করে দেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা%A
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



