শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিপীড়নমুক্ত সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ করো এবং
নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলো_ এ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাত্রা শুরু করল “উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার” নামে একটি সাহিত্য সংগঠন।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সংগঠনটির প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন অনলাইনে যুক্ত হয়ে সংগঠনের নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
এতে বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আবু ছাইমকে সভাপতি ও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জুয়েল মাহমুদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
২৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাখা সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক রানা বাবু, সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদ ও মাহমুদা রিয়া, অর্থ সম্পাদক আজম মিয়া, সহ-অর্থ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুন নাহার, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সোহানুর রহমান,দপ্তর সম্পাদক পারমিতা রায়,পাঠচক্র বিষয়ক সম্পাদক আফরোজ জাহান বিথী ও আলমগীর হোসেন আদনান।
এছাড়াও সদস্য হিসাবে মনোনীত হয়েছেন গুলশান ইকারুস, মোঃ মামুন হোসেন, শামীমা জাহান শিমু, হোসাইন আহমদ, রিত্তিকা সাধু, আব্দুল্লাহ।
এসময় সংগঠনটির প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন বলেন নবগঠিত কমিটি শিল্প সাহিত্য ও সংস্কৃতির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। যার মধ্যদিয়ে সমাজ পরিবর্তনের লড়াই বেগবান হবে। একই সাথে সমাজে নতুন চিন্তা নির্মাণে পথ উন্মোচন করবে উত্তরণ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



