মিয়ানমারের একটি নাগরিককেও বাংলাদেশে ডুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন।
শনিবার (০৩ সেপ্টম্বর) বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে ভার্চ্যুয়ালি মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত হচ্ছে।এ কারণে অনেক সময় বর্ডারের দিকে আসছে। আমরা অসমর্থিত তথ্যে শুনেছি, ওই এলাকায় মিয়ানমারের সৈন্যরা আছে। তারা প্রচারণা চালিয়েছে, যাতে ওই এলাকায় যেসকল লোকজন আছে, তারা যদি সরে যায়। যার ফলে আমাদের ভয় হয় এখন তারা অত্যাচারিত হবে। সংঘাত বেশি হবে। তখন হয়তো তারা আমাদের দিকে আসার চেষ্টা করে। তবে শুনে আশ্বস্থ হয়েছি, তারা আমাদের দিকে আসছেনা, অন্যদিকে যাচ্ছে।
পররোষ্ট্রমন্ত্রী বলেন, তবু আমরা এটা শোনার পর অসমর্থিত সূত্রে খবর পাওয়ার পরে আমাদের বর্ডার ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত প্রস্তুতি নিতে বলে দিয়েছি। আমরা সম্পূর্ণভাবে এক যে, আমরা একটাও মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে ডুকতে দেবো না।
তিনি বলেন, তাদের বোম আমাদের এখানে এসেছে। তবে গতকাল যে বিমান সেটা আমাদের এখানে ডুকে নি।তারপরও তাদের রাষ্ট্রদূতকে ডেকে বলেছি, তারা বলেছে, এটা স্ট্রে বোম্ব। এটা আমাদের ওখানে নয়, বর্ডার ক্রস করেনি। সেগুলো জঙ্গল এলাকায় ফুটেছে, ‘সো, দিস ইজ এ গুড নিউজ’।
ডা. মোমেন বলেন, চা শ্রমিকরা সব সময়েই আমাদের দলের সমর্থক।তাই আমরাও সব সময় তাদের দিকে তাকাই।চা শ্রমিকরা যেটা দাবি করেছেন। সেটা অত্যান্ত সুন্দর। আর বৃষ্টির মধ্যেও যে এতো শ্রমিক এসেছেন, দেখে আমি খুব আনন্দিত হয়েছি।
তিনি বলেন, গতকাল আমি শাবিপ্রবিতে গিয়েছিলাম। ভিসি অঙ্গীকার করেছেন, চা শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ কোটা চালু রাখবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



