সিলেটে এক মাসে ১৯ দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আগস্ট মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ৯৬১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৬৯ শিশু রয়েছেন।
সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এসব তথ্য জানিয়েছে।শনিবার দুপুরে আগস্ট মাসের প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদনে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
প্রতিবেদন অনুসারে, গত আগস্ট মাসে সারা দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত ও ৯৬১ জন আহত হন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ছাড়াও ৬৯ শিশু রয়েছে।
দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। আর সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সিলেট বিভাগে।সারা দেশের দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ১২৭টি (২৭.৭২ ভাগ) দুর্ঘটনায় প্রাণ হারান ১৪২ জন (২৭.৩৬ ভাগ)।
অন্যদিকে, সিলেট বিভাগে ১৯টি (৪.১৪ ভাগ) দুর্ঘটনা ২১ জন (৪.০৪ ভাগ) নিহত হন।
সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলায় দুর্ঘটনায় কেউ মারা যাননি। বাকি তিনটি জেলাতেই গত মাসে প্রাণহানি ঘটেছে।
এ ছাড়া রাজশাহী বিভাগে দুর্ঘটনার হার ১৫.২৮ শতাংশ ও প্রাণহানি ১৫.২২শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৬১শতাংশ ও প্রাণহানি ২১.৫৭শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১০.০৪শতাংশ ও প্রাণহানি ৯.৮২শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৪.৮০শতাংশ ও প্রাণহানি ৫.৭৮শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৮.৯৫শতাংশ ও প্রাণহানি ৮.৮৬শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৭.৪২শতাংশ ও প্রাণহানি ৭.৩২শতাংশ।
প্রসঙ্গত, রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



