সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে ইমন আহমদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মো. ইমন নগরের সুবিদবাজারের হাজিপাড়া নীলাচল ৩৭ বাসার স্বপন মিয়ার ছেলে।
নিহতের ভাই গাড়ি চালক সুমন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সঙ্গে মাইক্রোবাসে সহযোগী হিসেবে ছিল ইমন। বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে যায়। সাঁতার কাটতে গিয়ে সে পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখান থেকে নগরের রাগিব রাবেয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে আনার পথে রাস্তায়ই তার ভাইয়ের মৃত্যু হয়েছে, এমনটি ধারণা করছেন তিনিও।
জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগীতায় তাকে উদ্ধার করি।তখনো তার পালস ছিল। প্রথমে তাকে পাশ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর তার অবস্থা সম্পর্কে তার অবহিত নয়। তবে মারা যাওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



