কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুমআ দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা শাখা সভাপতি মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুর রহমান আবদালের পরিচালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহসাধারন সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস শাবিপ্রবি শাখার সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইমরান, জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শাখার সহ সভাপতি হাজি হেলাল আহমদ, মাওলানা আব্দুর রহিম, সহসাধারণ সম্পাদক আহমদুর রহমান সাদিক, আব্দুল্লাহ আল জাবের, অর্থ সম্পাদক জাহিদ আহমদ, বেলাল হোসেন, ডা. আবদুল ওয়াহাব, খালেদ হোসাইন, রাজু আহমদ, ইসলামুল হক, ওয়ারিস উদ্দিনসহ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



