বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে, মহান মুক্তিযুদ্ধের সি ইন সি, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সাবেক এমএনএ, এমপি ও বঙ্গবন্ধু সরকারের মাননীয় মন্ত্রী, বাঙ্গালী জাতি ও বাংলাদেশের অহংকার, বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউর গনি ওসমানীর ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার, সকাল ১০.৩০ টা থেকে খতমে কোরআন। খতমে কোরআনে অংশ নেন হাফিজ আমির আলী রহঃ হাফিজিয়া ইয়াতিম মাদারাসার উস্তাদ ও শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল রহঃ দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে বঙ্গবীর ওসমানী কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, বীর মুক্তিযোদ্ধা হাফিজ মঈন উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুবক সংগঠক আমীন তাহমীদ, হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, হাফিজ আমির আলী রহঃ হাফিজিয়া ইয়াতিম মাদারাসার উস্তাদ হাফিজ নজির হোসেন, তাহমিদুর রহমান আবির, মোঃ আব্দুস সালাম, মোঃ সিরাজ উদ্দীন, জমির উদ্দিন, দেলওয়ার হোসেন, হোসাইন ছাতকী, আব্দুস সোবহান, জাহেদ, হাবিব উল্লাহ, আব্দুল মুহাইমিন নোমান, মোঃ আব্দুর রউফ প্রমুখ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মাওলানা কবির আহমদের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর আত্মার মাগফেরাত, মহান মুক্তিযুদ্ধে, ১৫ই আগষ্ট, ২১শে আগষ্ট ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদান সহ পরলোকগত সকল মুর্দেগাণদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শামছুল ইসলাম ভাদেশ্বরী। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বঙ্গবীর ওসমানীর কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে নেতৃবৃন্দ মহান আল্লাহপাক সুবহানাহু তায়ালার দরবারে মরহুমকে ক্ষমা করুন, তাঁর দরজাতকে বুলন্দ করুন ও জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন বলে দোয়া করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



