সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল্লাহ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাগলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মো. আব্দুল্লাহ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনধপুর গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের সদস্য মো. শাহজাহান খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে বাগলী বাজারে থাকা আমার একটি ভবনের ছাদের তালা ভেঙে দুই যুবক উপরে ওঠে। সেখানে ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সঙ্গে থাকা অপর যুবক আহত হয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা অপর জনের চিকিৎসা চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



