সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে তিনটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুই ডায়গনস্টিক সেন্টারর মালিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মধ্যনগর সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান।
জানা যায়, লাইসেন্সের না থাকার অপরাধে ওই তিন ডায়াগনস্টিক সোন্টারকে সিলগালা এবং মা এক্স এন্ড প্যাথলজি ল্যাবকে ৫ হাজার, মধ্যনগর ডিজিল্যাবকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ ও পুলিশের একটি টিম।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...