সিলেটের কোম্পানীগঞ্জে দুই বছর তিন মাস দন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের শফিক মিয়ার পুত্র কালা মিয়া (৩৫)। সে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় লুঙ্গি ও পুরাতন কাপড় গায়ে ধারণ করে ছদ্মবেশি কোম্পানীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) আল আমিন এর নেতৃত্বে এএসআই মোফাজ্জল হোসেন ও টিপু সুলতান সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করেন।গ্রেফতারপুর্ব আসামী তার বসত ঘরের একটি গোপন কক্ষে লুকিয়ে ছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন,সিলেট পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে বিশেষ অভিযান কার্যক্রমে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালা মিয়াকে ছদ্মবেশে আটক করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



