সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন বলেছেন পেশাদারিত্ব থেকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো । তিনি বলেন আমি কেমন পুলিশ চাই এটা গুরুত্বপূর্ণ না, সিলেটের কেমন পুলিশ চায় সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন-পূণ্যভূমি সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। আমার পরম সৌভাগ্য যে, আমাকে সিলেটের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানকার সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার পাশাপাশি প্রবাসীদের জান মালের নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি এসব কথা বলেন।
নবাগত পুলিশ সুপার আরো বলেন, বিনা হয়রানিতে এবং কোন ধরনের আর্থিক লেনদেন ছাড়াই সাধারণ মানুষ যাতে থানায় গিয়ে আইনি সেবা পায় সে ব্যাপারে ইতোমধ্যে পদক্ষেপ নেয়া হবে। তিনি আরও বলেন,মাঝে মধ্যে দেখা যায় নারী, শিশু ও ধর্ষণের মামলা সালিশ করে একদল লোক নিজের সুযোগ সুবিধা হাসিল করে নেয়। আমি এই বিষয়ে খুবই সতর্ক এবং এই বিষয়ে ইতোমধ্যে প্রতিটি থানার অফিসার ইনচার্জগণকে বলে দিয়েছি, এই বিষয়ে কোন আপোষ নয়,মামলা হবে এবং মামলা করতে গিয়ে কেউ যদি কোন থানায় গিয়ে হয়রানি শিকার হন তাহলে তাৎক্ষণিকভাবে আমি ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি বলেন, আমি নিজে থেকে আগ্রহ দেখিয়ে সিলেটে আসার চেষ্টা করেনি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেছেন- আমাকে সিলেটে বেশি দরকার, তাই আমাকে সিলেটে পদায়ন করা হয়েছে। ফেনী জেলার পর আমি সিলেটে এসেছি। পূণ্যভূমি সিলেটে কাজের সুযোগ পাওয়া আমার বড় অর্জন।
তিনি বলেন- কাজের কারণে হয়তো অনেকের সঙ্গে ভুল বুঝাবুঝি হতে পারে। কিন্তু ব্যক্তিগত বিদ্বেষ তৈরি হবে না এটাই আশা করি। আরেকটি কথা- আমি সিলেট জেলার ১৮০০ পুলিশ সদস্যের পরিবারের অভিভাবক। এই বিশাল পরিবারের কোনো সদস্যের কোনো অসঙ্গতি আপনাদের কাছে ধরা পড়লে আগে আমাকে জানানোর অনুরোধ করছি। আমি আমার চ্যানেলে তদন্ত করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। যদি আমি কোনো ব্যবস্থা না নেই তবে আপনারা নিউজ করতে পারেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি মঈন উদ্দিন মঞ্জু,সহ সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



