প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার ৩ সেপ্টেম্বর সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। কথা বলবেন এই জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে। শুনবেন তাদের সুখ-দুঃখের কথা। শোনাবেন তাদেরকে আশারবাণী। তারাও সন্তানের দাবি নিয়ে মায়ের কাছে নিজেদের জীবনকথা তুলে ধরবেন।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার চা বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রস্তুতি শুরু হয়ে গেছে।
আজ বুধবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের হল রুমে প্রস্ততিমূলক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।
জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, স্থানীয় সরকার সিলেটের পরিচালক মো: মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার সাদাত, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদসহ বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা।
অনুষ্ঠানটি হবে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে বিকেল ৪টায়। এতে বিভিন্ন চা বাগান থেকে কয়েক হাজার চা শ্রমিক যোগ দেবেন বলে চা শ্রমিক নেতারা সভায় জানান। নিারপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া চা বাগান শ্রমিকরাও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



