সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় লাশটি উদ্ধার করেন দক্ষিণ সুরমা থানা পুলিশ। লাশটি একজন পুরুষের। লাশটি পচে দুর্গন্ধ বের হচ্ছিলো। তবে মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালকুদার বলেন বিকাল ৪টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন এবং এ থেকে উৎকট দুর্গন্ধ বের হওয়ায় আমাদের খবর দেন। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তার কাছে গিয়ে একটি হাত দেখতে পায়। ওই বস্তা থেকে অসহ্য দুর্গন্ধ বের হচ্ছিলো তাই আমরা ডুমের ব্যবস্থা করি এবং ডুমরা লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, লাশটি একজন পুরুষের। ধারণা করা যাচ্ছে- অনন্তত ৩ দিন আগে মৃত্যু হয়েছে। হয়তো খুনের পর লাশ বস্তাবন্দী করে লোকজনের অগোচরে এখানে এসে ফেলে দিয়ে দেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং মৃতদেহের পরিচয় শনাক্তের সবরকম চেষ্টা করছি। পরিচয় শনাক্তের লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি টিম কাজ শুরু করেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



