সিলেটের কানাইঘাটে কানাইঘাটে পুকুর থেকে গলায় পাটা বাধা অবস্থায় সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) ভোরে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল আগফৌদ গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালে বাড়ির পুকুর থেকে গলা পাটা বাধা অবস্থায় মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
এক সন্তানের জননী নিহত মুসলিমা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী হেলাল আহমদের স্ত্রী।
বাড়ির লোকজন জানান, তার তিন বছরের শিশু ছেলে আরিফ আফসারকে নিয়ে রোববার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে খাবার খেয়ে নিজ কক্ষে শুয়ে পড়েন।
সোমবার (২৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে নিহতের শাশুড়ী শিশু আরিফ আফসারের কান্না শুনতে পেলে মুসলিমাকে ডাকতে থাকেন। তার কোনো সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষে তারা ঢুকতে চেয়ে দেখেন বসত ঘরের বাহির দিকে দরজা লাগানো অবস্থায় রয়েছে।
পরে বাড়ির লোকজন ঘরে প্রবেশ করে দেখেন তিন বছরের শিশু আরিফের গলায় তার মায়ের কাপড়ের আচল পেচানো ও দুহাত বাঁধা রয়েছে।
একপর্যায়ে বাড়ির লোকজন মুসলিমাকে খোঁজতে থাকেন। বাড়ির পুকুরঘাটে তার জুতা পড়া অবস্থায় দেখতে পান। মুসলিমার কোনো সন্ধান না পেয়ে ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করেন। পরে সকাল ১১টার দিকে বাড়ির পুকুরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তল্লাশি চালিয়ে গলায় পাটা পেচানো অবস্থায় মুসলিমার লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারকারী কানাইঘাট থানার এস আই অরূপ সাগর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুসলিমা বাড়ির সবার অগোচরে ভোররাতে গলায় পাটা পেচিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছেন। মুসলিমার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



