বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গত মাসের তুলনায় চলতি মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী মাসে আরও উন্নতি হবে।
শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে জ্বালানির বাজারকে চরমভাবে অস্থিতিশীল করেছে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।
২০০৯ সালের আগে সারা দেশে দিনে ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেই কঠিন অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ-সচিব মো. হাবিবুর রহমান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



