রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর রয়েছে মন্তব্য করে ড. এ কে আব্দুল মোমেন বলেছেন রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহে আশার আলো দেখছে বাংলাদেশ।
শুক্রবার(২৬ আগষ্ট) রাত পৌণে ১০ টার দিকে সিলেট সার্কিট হাউজে বন্যা পরবর্তী উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, রোহিঙ্গাদের রি-স্যাটেল করার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, জাপানকেও বলেছি।যুক্তরাষ্ট্র এটি ইতিবাচকভাবে নিয়েছে। কতজন রোহিঙ্গাদের তারা নেবে সেটি এখনও আমাদের বলেনি।
এর আগে রাত ৮ টা থেকে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপি। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটে মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম ও অবস) শাহিরায়ারসহ সিলেটের সরকারী বিভিন্ন দফতরের উর্দ্ধতন কর্মকর্তারা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



