দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় অংশ নিতে সিলেট এসে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সিলেট বিমান বন্দরে তাদেরকে বরণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
তারা বিকেল ৪টায় দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



