সিলেটের বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএমকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইয়াসমিন রুমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সিলেট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সিলেট জেলায় কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন।
এছাড়া জেলা প্রশাসক মো. মজিবর রহমান এবং সদ্য বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকারের নীতি বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারকে ফুলের তোড়াসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



