স্বামীর সাথে অভিমান করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর ঘিলাতলী এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক নববধূ ঝুলন্ত মরদেহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার (১৮) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের আবু তাহেরের মেয়ে ও বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের প্রবাসী শামীমের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা যায় , ৬ মাস আগে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে প্রবাসী শামীমের সঙ্গে মোবাইলের মাধ্যেমে বিয়ে হয় ।
মঙ্গলবার দুপুরে প্রবাসী স্বামী শামীমের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে স্ত্রী তাহমিনা অভিমান করে সবার অজান্তে ঘরের সকল দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের লোকজন তাহমিনার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশটি থানায় নিয়ে আসা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



