চা শ্রমিকদের চলমান আন্দোলন ও দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাহিত্যচর্চা বিষয়ক সংগঠন ‘সাস্ট সাহিত্য সংসদ’।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।
মানববন্ধনে বক্তরা বলেন, চা শ্রমিকদের মজুরি যে এত কম এটা কিন্তু আমরা আগে জানতাম না। যখন তারা মাঠে নেমে আন্দোলন শুরু করেছে তখনই আমরা জানতে পেরেছি। আমরা চিন্তাও করতেও পারিনা ১২০ টাকা প্রতিদিন একটি সংসার চলে কিভাবে!
এখন শ্রমিকরা আন্দোলন করছে, ৩০০ টাকার দাবি জানাচ্ছে । কিন্তু আমরা মনে করি এই পরিমাণটাও তাদের সংসারের খরচ বহন করতে হিমশিম খেতে হবে। আমরা চা শ্রমিকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি।
একইসঙ্গে শ্রমিকদের দাবিকে মেনে নেওয়ার জন্য চা বাগান কর্তৃপক্ষকে আহ্বান করছি।
মানববন্ধনে সাস্ট সাহিত্য সংসদের পঞ্চাশের অধিক সদস্য অংশগ্রহণ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



