শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন ‘দিক থিয়েটার’।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দিক থিয়েটারের সভাপতি সভাপতি আব্দুল বাছিত সাদাফ, সাধারণ সম্পাদক সাইদুল হাসান, সহকারী সম্পাদক আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, লিয়াজো সম্পাদক অনন্যা ঘটক, সাধারণ সদস্য সুপ্রিয়া বিশ্বাস, অবন্তিকা দে, ইমন, অমিতাব ভূষণ ত্রিপুরা, জাকির হোসেন, নন্দনা দেবনাথ, দ্বৈপায়ন দাশ অনন্য প্রমুখ।
দিক থিয়েটারের সভাপতি সভাপতি আব্দুল বাছিত সাদাফ বলেন, করোনাকালীন পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো একাডেমিক ক্লাস-পরীক্ষার সমন্বয়হীনতা, ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতিতে সাংস্কৃতিক সংগঠনগুলোতে নতুন সদস্য সেভাবে আসছেনা। তাই অন্যান্য সময়ের মত নাটকের আয়োজনও কমেছে বলে মনে করছি। কিন্তু আমার বিশ্বাস করি এই প্রতিবন্ধকতা অতিশ্রীঘই কাটিয়ে উঠতে পারবো। আমাদের সমস্যা, সংকট ও সার্বিক বিষয়ে শাবি প্রেসক্লাব বরাবরের মত পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিয়ম সভায় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে নিয়ে আসা হয়। সবসময়ের মতো আগামীতেও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশে থাকবে বলে তিনি জানান।
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যনির্বাহী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাব এবং আদনান হোসেনসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



