নেতাদের আহ্বান উপেক্ষা করে সারা দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে গত ১৩ আগস্ট থেকে তারা টানা কর্মবিরতি পালন করছেন।
উদ্ভূত পরিস্থিতে শ্রম অধিপপ্তরের সঙ্গে ঢাকা ও সিলেট বিভাগের শ্রীমঙ্গলে দফায় বৈঠক হলেও সমাধান হচ্ছে না। সর্বশেষ শনিবার (২০ আগস্ট) শ্রীমঙ্গলে শ্রম অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ১২০ থেকে ১৪৫ টাকায় মজুরি নির্ধারিত হলে নেতারা ধর্মঘট প্রত্যহারের ঘোষণা দেন। কিন্তু বেঁকে বসেন সাধারণ শ্রমিকরা। ৩০০ টাকা মজুরির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
শনিবার রাতে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের আহ্বানে চা শ্রমিক নেতারা ফের আন্দোলন প্রত্যাহারের কথা জানালেও সাধারণ শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকেন। ফলে রোববার (২১ আগস্ট) সকাল থেকে তারা কাজে যোগ না দিয়ে আন্দোলন অব্যাহত রাখেন।
এ পরিস্থিতেতে আজ (রোববার) রাতে ফের জেলা প্রশাসক কার্যালয়ে চা শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক বসেছে। রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) ফরিদ উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদ উদ্দীন আহমদ ও জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগে শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১২০ থেকে ৩০০ টাকায় দৈনিক মজুরি উন্নীতকরণের দাবিতে সিলেটসহ সারা দেশের চা শ্রমিকরা গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নেমেছেন। ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা ২ ঘণ্টা কর্মবিরতি পালনের পর ১৩ আগস্ট থেকে আজ পর্যন্ত তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।
আন্দোলন থামাতে শ্রম অধিদপ্তরের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও সমাধান আসেনি। চলমান জটিলতা নিরসনে সর্বশেষ গত শনিবার মৌলভীবাজারের %B
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



