সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের বুরুঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাক চালক ও হেলপার গুরুতর আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস ও ওসমানী নগর থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।
আজ শনিবার (২ অক্টোবর) ভোর অনুমান ৫টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
এ তথ্য জানিয়েছেন ওসমাননীনগর থানার ওসি শ্যামল বণিক।
জানা যায়, চট্টগ্রাম হতে আগত সিলেটগামী একটি ট্রাক যার রেজিঃ নং ঢাকা মেট্রো- ট-২৪-২৬০৫ ওসমানীনগর থানাধীন ১৯ মাইলস্থ বুরুঙ্গা রাস্তারমাথা হতে অনুমান ১০০গজ উত্তরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গাছের সাথে এক্সিডেন্ট করে। এসময় ট্রাকের চালক জৈন্তাপুর উপজেলার কেন্ডি ৪নং বাজারের মোস্তফা মিয়ার ছেলে নাছির উদ্দিন (৩৭) ও হেলপার একই উপজেলার লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের পুত্র মো. লিমন (২২) গুরুতর আহত হন। হেলফার লিমন গাড়ির ইষ্টারিং-এ চাপা পরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে গাড়ি কেটে হেলফারকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



