সিলেটের দক্ষিণ সুরমায় দুটি আবাসিক হোটেল অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬ পুরুষ ও ২ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাপলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ১ নারী ও ৪ পুুরুষকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার কদমতলিস্থ যাত্রীসেবা রেস্ট হাউজ নামক আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ২ পুরুষ ও ১ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের শনিবার (২০ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



