সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( শাবিপ্রবি) আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করে ডিজিটাল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি পরীক্ষার শাবিপ্রবি কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।
তিনি বলেন, গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে সীট প্লানও তৈরি করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে।
এদিকে, শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশব্যাপী গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে সোমবার (১৬ আগস্ট) এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
এরআগে শনিবার (৩০ আগস্ট) গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, পরে বৃহস্পতিবার (৪ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



