সিলেটে স্ত্রী-শ্বাশুড়িকে জবাই করে হত্যা চেষ্টার পর নিজের গলায় ছুরিচালালেন মো. শাহজাহান(৩৬) নামে এক যুবক।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের ৬নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকার ২নং সড়কের ২৩ নং বাসায় (বকুল মিয়ার ভাড়া বাসা) এ ঘটনা ঘটে।
নিজের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত শাহজাহান মিয়ার ওই বাসার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী। শাহজাহান ছাড়াও এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী ফারজানা বেগম (৩০), শ্বাশুড়ি রুকসানা বেগম (৬০)। তাদের মধ্যে ফারজানার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর শাহজাহান, তার স্ত্রী ও শ্বাশুড়িকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে।খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে।
এদিকে, হাসপাতাল সূত্র জানায়, গলায় ছুরি চালানোর ঘটনায় শাহজাহান ও তার স্ত্রীর অবস্থা গুরুতর। চিকিৎসকরা গুরুতর আহতদের বাঁচাতে প্রাণান্তর চেষ্টা করছেন।
শাহজাহানের সহকর্মী রাজমিস্ত্রী নিহার মুন্সী বলেন, পেশায় কাঠমিস্ত্রী শাহজাহান স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর উত্তেজিত হয়ে প্রথমে স্ত্রী ও শ্বাশুড়ির গলায় ছুরি চালায়।এরপর নিজের গলায় ছুরি চালিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজনও এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



