বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাহ মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. রুবেল আহমেদ মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, সবাই ভালোবেসে ও আস্থা রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব দেওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমের মাধ্যমে তরুণ কলাম লেখক ফোরামকে দেশব্যাপি ছড়িয়ে দেওয়া এবং লেখনীর মাধ্যমে সকল অপশক্তি রুখে দেওয়ার লক্ষ্য নিয়েই এবারের যাত্রা শুরু হবে আমার।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদকরুবেল আহমেদ বলেন বাংলাদেশের বৃহৎ একটি সংগঠন BTCLF এর শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করছি আমার অর্জিত মেধা ও শ্রম দিয়ে প্রাণের এই সংগঠনকে একটি আদর্শ ও সমৃদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



