সিলেটের বিয়ানীবাজারে ১৭ বছর বয়সী এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের বড়গ্রাম এলাকায় জাবের আহমদ নামে ঐ তরুনের লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে সেখান থেকে লাশ সুরতহাল প্রতিবেদনসহ লাশ উদ্ধার করে। নিহত জাবের এলাকার আব্দুল মতিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে সে বাড়ির পাশে জমিতে ধান বোপনের জন্য যায়। দুপুর ১২ টার দিকে খাবার নিয়ে তার মা জমিতে যাওয়ার পথে রাস্তার পাশে বাঁশ বাগানের একটি বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন ও পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



