সিলেটের একটি আবাসিক হোটেল কক্ষ থেকে জয় ভট্রাচার্য (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে নগরের তালতলা হোটেল শাহবানের ৩য় তলার ৩০৯ নং কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জয় ভট্টাচার্য সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামত পুর গ্রামের নিশিত ভট্রাচার্যের ছেলে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইয়াসিন এ তথ্য নিশ্চিত করে বলেন, হোটেলের ৩য় তলার ৩০৯ নং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করি।সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তার ধারণ রাতে কোনো এক সময় ওই যুবক আত্মহত্যা করতে পারেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত সোমবার (১৫ আগস্ট) জয় ভট্টাচার্য হোটেলের ৩য় তলায় ৩০৯ নং রুমটি ভাড়া নেন। এই হোটেলে তিনি আগেও এসে থেকে গেছেন। বুধবার সকাল গড়িয়ে দুপুর হতে চললে হোটেলের স্টাফরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভেরত থেকে কোনো সাঁড়া শব্দ না পাওয়ায় হোটেল ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



