রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার চাপায় নিহত রুবেলের মরদেহ নিতে মর্গে এসেছেন ৭ নারী। তারা প্রত্যেকেই দাবি করছেন, রুবেল তার স্বামী।
মঙ্গলবার (১৬ আগস্ট) মর্গের সামনে গিয়ে এ চিত্র দেখা যায়, সেখানে আত্মীয়-স্বজনেরা ভিড় করছেন। অনেকেই কান্নাকাটি করছেন।
অসমর্থিত সূত্র বলছে, রুবেলের স্ত্রী সংখ্যা ৮ জন। তার মধ্যে ৭ জন মর্গে এসেছেন মরদেহ নিতে।
এ বিষয়ে পুলিশ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
সোমবার রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় ৫ জনের প্রাণ যায়। এদের মধ্যে পরিবারের কর্তা রুবেলও নিহত হন। তিনি গাড়িটি চালাচ্ছিলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



