জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে স্বাধীনতা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি।
সোমবার (১৫ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, স্বাধীনতা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির প্রেসিডেন্ট গ্রাম ডাক্তার জোবায়ের মো: খান আজাদ, ভাইস প্রেসিডেন্ট গ্রাম ডাক্তার বাবুল চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার সৈয়দ হাসান আহমদ, কোষাধ্যক্ষ গ্রাম ডাক্তার হুমায়ুন কবির, সদস্য গ্রাম ডাক্তার জহুর আহমদ, গ্রাম ডাক্তার কাওছার আহমদ, গ্রাম ডাক্তার আব্দুল কাদির, গ্রাম ডাক্তার আক্তার হোসেন প্রমুখ। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন গ্রাম ডাক্তার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



