জাতির পিতার ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিশাল শোক র্যালী করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। জাতির জনক ও তার পরিবারের পলাতক থাকা খুনীদের ধরে এনে বিচারের মুখোমুখী দাঁড় করানোর দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হলো রাজপথ।
সোমবার (১৫ আগস্ট) দিনের শুরুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের তত্বাবধানে বিশাল শোক র্যালী নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোকে র্যালী শেষে আলোচনা সভাও করেছে সংগঠনটি।
জানা গেছে, নতুন নেতৃত্ব আসার পর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে পথ চলছে। যার প্রমাণ আবারো দিলো একত্রে শোক র্যালী করে। অথচ বিগত দিনে ছাত্রলীগের কমিটির নেতারা আসা-যাওয়া করলেও সংগঠনটিকে ঢেলে সাজাতে ব্যর্থতার পরিচয় দেন। এবার ঠিক এর উল্টোটি ঘটছে।সবক্ষেত্রে ছাত্রলীগ সিলেটে আওয়ামী লীগের ভ্যানগার্ড হয়ে কাজ করছে।

সংগঠনের নেতাকর্মীর অনেকে জানান, সিলেট ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ পৃথক গ্রুপের হলেও কমিটিতে আসার পর তাদের পথচলা যেনো একই মেরুতে এমনটি ধারণা করা হয়।নেতাদের দ্বারা নিজেদের মধ্যে গ্রুপিং বিভক্তি তাদের আগলা করতে পারেনি। তাইতো কমিটি আসার পর থেকে রাজপথে একই সঙ্গে তাদের পদচারণা। আবারো এর পূণরাবৃত্তি ঘটলো শোক র্যালীর মাধ্যমে।
সোমবার ছাত্রলীগের করা শোক র্যালীতে অন্তত সহস্রাধিকে নেতাকর্মী অংশগ্রহণ করেন। জাতির পিতা ও তাঁর পরিবারের পালিয়ে থাকা ঘাতকদের ঘরে এনে বিচারের মুখোমুখী করতে শ্লোগানে প্রকম্পিত করে তোলেন রাজপথ। যার নেতৃত্ব দেন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের এই চার তরুণ তুর্কী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



