জাতীয় শোক দিবসে সিলেটে ঝাড়ুতে বেধে জাতীয় পতাকা উত্তোলন করলো পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) জিন্দাবাজার শাখা।
ঝাড়ুর লাটির মধ্যে বাংলাদেশের পতাকা সাটানোয় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে নগরের পূর্ব জিন্দাবাজারস্থ হাবিব ব্যাংকে ঝাড়ুর লাঠিতে বেধে পতাকা
উত্তোলন করা হয়। এ কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে।
সরেজমিন দেখা যায়, ঝাড়ুতে বেধে শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না করেই উত্তোলন করেন এক কর্মী।
ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তায় নিয়োজিত প্রহরী কমলেশ দে জানান, ব্যাংকের নিরাপত্তা কর্মী আফজল মিয়া এই পতাকাটি উত্তোলন করেন।
ওই নিরাপত্তাকর্মী বাঁশের বদলে ঝাড়ুতে বেঁধে জাতীয় পতাকা উত্তোলন করেন।
ঘটনাটি জানাজানি হলে সিলেট জেলা প্রশাসন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠায়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন আহমদ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের ম্যানেজার ও পতাকা উত্তোলনকারী সংশ্লিষ্ট কর্মীকে জেলা প্রশাসন এগিয়ে কৈফিয়ৎ দিতে নির্দেশনা দিয়ে আসেন।
এ বিষয়টি নিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠিয়ে ব্যাংক ব্যবস্থাপকসহ ওই কর্মীকে জেলা প্রশাসনের তলব করা হয়েছে।
তবে এ বিষয়ে হাবিব ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক বা অন্য কারো বক্তব্য পাওয়া যায়নি।
এদিক, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করার পর পুনরায় পতাকাটি অর্ধনমিত করে তোলা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



