বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। গত বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। অস্কারজয়ী কালজয়ী মার্কিন ছবি ‘ফরেস্ট গাম্প’ থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে নতুন এই ছবিটি নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না আমির খানের।
মুক্তির আগেই বয়কটের ডাক উঠেছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’র বিরুদ্ধে। এরপর মুক্তির ২৪ ঘণ্টা পেরুতেই ভারতের পাঞ্জাব প্রদেশের জালন্ধরে আমিরের নতুন এ ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। এবার আমির খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা দায়ের হয়েছে। ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’-এর অভিযোগে তার নামে দিল্লি পুলিশ বরাবর মামলা করেছেন বিনীত জিন্দাল নামের এক আইনজীবী।
আমির খান নয়, ‘লাল সিং চাড্ডা’র পুরো টিমকে অভিযুক্ত করা হয়েছে। ওই আইনজীবীর দাবি, সিনেমাটিতে ভারতের সেনাবাহিনীকে ‘অসম্মান’ করা হয়েছে এবং হিন্দুদের ‘ধর্মানুভূতিতে আঘাত’ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেওয়া (১৫৩), বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা (১৫৩ ক), কোনও ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা (২৯৮)-র মতো ধারায় মামলা দায়ের করেছেন ওই আইনজীবী।
এছাড়া বক্সঅফিসে সুবিধা করতে পারছে অদ্বৈত চন্দন পরিচালির এই সিনেমাটি। তিনদিনে সিনেমাটি আয় করেছে ২৮ কোটি রুপির মতো। এই সিনেমায় ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান। এছাড়া এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হয়েছে নাগা চৈতন্যর। এতে লালের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



