হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনা ক্রমে আবারও বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করায় ছালেক মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা শানখলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জালাল মিয়ার ছেলে মোঃ ছালেক মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই সাথে প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



