শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন কিশোরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট) সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
সংগঠনটির ক্রীড়া সপ্তাহের ইভেন্টগুলোর মধ্যে ছিলো ছেলেদের ক্রিকেট, মেয়েদের পিলো পাসিং, বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙা এবং লুডু।
ছেলেদের ক্রিকেট ম্যাচে চারটি দল অংশগ্রহন করে। কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের নামানুসারে দলগুলোর নামকরণ করা হয়। দলগুলো হলো- শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাদশ, চন্দ্রাবতী চ্যাম্পিয়নস, ঈসাখাঁ কিংস এবং সত্যজিৎ স্টারস।
এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ড, ইউনিভার্সিটি সেন্টারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব খেলা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



