মৌলভীবাজার কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মুজিবুর রহমান জাকারিয়া (৫৬) নামের এক জাসদ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণবাজার-ভাটেরা সড়কের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মুজিবুর রহমান ব্রাহ্মণবাজার ইউনিয়ন জাসদের সভাপতি ছিলেন। তিনি নবীনগরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে মুজিবুর রহমানের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে উপজেলা ও ইউনিয়ন জাসদের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



