সিলেটে ৬৫ লিটার চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৯ টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার শনিবাজ এলাকার মৃত সমন মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৪২), চুনারুঘাটের উষাইনগর এলাকার মৃত আছব উল্ল্যাহর ছেলে মো. আইয়ুব আলী (৫০), দক্ষিণ সুরমা এলাকার মমিন খোলা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. অমিত হাসান ওরফে অমি (২১) এবং জামালগঞ্জের জামালগঞ্জ থানার হরিনগর এলাকার মো. সাহাব উদ্দিন (৩৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি জানান, নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



