ফ্রান্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ছাতকের জাফর আহমদ।
তিনি ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মাছিম আলীর ছেলে। পরিবার সুত্রে জানা গেছে, বুধবার (১০ আগষ্ট) জাফর আহমদ ফ্রান্সে একটি চারতলা বিল্ডিংয়ে কাজ করার সময় ছাদ থেকে হঠাৎ ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাছিম আলীর ৪ ছেলে ও ২ কন্যার মধ্যে জাফর আহমদ ছিলেন সবার ছোট। উন্নত জীবন-যাপনের লক্ষে এক বছর আগে তিনি প্রথমে মধ্যপ্রাচ্যের ওমানে পাড়ি জমিয়েছিলেন। সেখানে কিছুদিন অবস্থানের পর স্বপ্নের ইউরোপ যাওয়ার জন্য তুর্কি ও গ্রীস হয়ে গন্তব্যস্থান ফ্রান্সে পৌঁছান।
জাফর ফ্রান্সের নাগরিকত্বের জন্যও আবেদন করেছিলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



