বিশ্বকাপের বাকি মাত্র দুইমাস। এমন সময় দল গোছাতে গিয়ে খেলোয়াড় সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলা আন্দ্রে রাসেল জানিয়েছেন তিনি খেলবেন না। সুনীল নারিন খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এভিন লুইস ও ওশানে থমাস ফিটনেস টেস্ট দিতেই আসেননি। শেল্ডন কটরেল ও রোস্টন চেস ইনজুরিতে আছেন। অন্যদিকে ফাবিয়ান অ্যালেন ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্ট পড়েছে বিপাকে।
বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স ও প্রধান নির্বাচক দেসমন্ড হাইনেস।
ফিল সিমন্স বলেছেন, ‘এটা পীড়াদায়ক। আমাদের কিছু করার নেই। আমরা কি-ই বা করতে পারি? আমি কি এখন নিজ দেশের হয়ে খেলার জন্য খেলোয়াড়দের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইবো? আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান, তাহলে অবশ্যই আপনি নিজেকে ফ্রি রাখবেন।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল গোছাতেই তাদের হিমশিম খেতে হয়েছিল। ওই সিরিজে তারা ৪-১ ব্যবধানে হার মানে। একদিন পর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। এই সিরিজ শেষ হতে না হতেই শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের চাহিদা অনেক বেশি। তাইতো তারা জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলাটাকেই বেশি পছন্দ করেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



