পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। আমরা এখন একটু অসুবিধায় পড়ে গিয়েছি। টাকার ঘাটতি পড়ে গেছে। আমাদের কারণে না, অন্যান্য দেশের মাতব্বরদের যুদ্ধের কারণে। আর এটা আমাদের ওপর এসে পড়েছে। আমরা সবুর করে বসে আছি। ঊর্ধ্বে এক দেড় মাস। সব কিছু ঠিক হয়ে যাবে।
মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইডিবি হলে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার ৪২৮ জনের মাঝে ১ হাজার ২৫০ টাকা করে ৫ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করেন।
মন্ত্রী বলেন, বন্যায় যাদের ক্ষতি হয়েছে, তাদের কষ্ট দূর করার জন্য সরকার চেষ্টা করেছে। আরও করবে। সরকার কষ্টে থাকা মানুষের সঙ্গে আছে। জমি ভিটাহীন মানুষদের দুই শতক জায়গাসহ ঘর দেবার এমন উদ্যোগ আগে কোনো সরকার নেয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান দেশের মানুষ শান্তিতে থাকুক।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ সরকারকে একটু টাইম দিন। শেখ হাসিনা গরিবের সরকার। ভোটে সরকার বানিয়েছেন। আপনারা ভোট দিয়েছেন এজন্য সরকার হয়েছেন। আবার ভোট দেওয়ার সময় আসবে, মনে হলে ভোট দিবেন না দিলে নাই। আল্লাহ সাক্ষী, ন্যায় বিচারের ভোট দেবেন, কে আপনার উপকার করছে তাকে ভোট দিবা। যে উপকার করেনি তাকে ভোট দেবেন না।
অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল হাসনাতসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



