সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক ইউপি সদস্য আজাদ হোসেনের (৩৫) লিঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নেত্রকোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আজাদ উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউপির দিকচান গ্রামের সাবেক মেম্বার।
শুক্রবার গভীর রাতে উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউপির দিকচান গ্রামে এক গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে।
সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা জানান, সাবেক ইউপি সদস্য ও ওই মহিলার মধ্যে দীর্ঘদিন যাবত সম্পর্ক ছিল। তারা উভয়ই বিবাহিত ও সন্তানের জনক-জননী। ইউপি সদস্য ৩ ছেলে ১ মেয়ের জনক ও মহিলাও ৩ সন্তানের জননী। তার স্বামী একজন রাজমিস্ত্রী। তিনি বেশির ভাগ সময় পেশাগত কাজে বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে উভয়েই সম্পর্কে লিপ্ত হয় বলে অনেকেই জানান।
গৃহবধূর অভিযোগ, সাবেক ইউপি সদস্য আজাদ হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই গৃহবধূ সম্ভ্রম রক্ষায় ব্লেড দিয়ে তার লিঙ্গ কেটে দেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভিকটিম মহিলা থানায় একটি অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



